কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরের সমাজসেবা অফিসের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিনুল ইসলাম আমিন (৪২) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের মুশরুৎ নাখেন্দা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক। রাজারহাট থানা পুলিশের ওসি রেজাউল করিম রেজা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন,রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে আদালতে সোপর্দ করা হচ্ছে।
প্রতিবেদকঃ সোহেল রানা,কালবেলা-রাজারহাট

0 Comments