কুড়িগ্রামের রৌমারীতে বিপন্ন প্রজাতির শকুনের দেখা মিলেছে। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে। পরে স্থানীয়রা শকুনটিকে বনে অবমুক্ত করে দেয়।
গতকাল বুধবার শেষ বিকেলে রৌমারী উপজেলার শৈলমারী ডাংগুয়া পাড়া গ্রামে শকুনটি উড়ে আসে।
স্থানীয়রা জানান, গতকাল বিকালে বিপন্ন প্রজাতির শকুনটি উড়ে এসে মাছুম আলীর টিনের চালে অবস্থান নেয়। পরে মাছুম আলীসহ দুই তিনজন যুবক শকুনটি ধরে পায়ে দড়ি বেঁধে আটকে রেখে বন্য প্রাণী অপরাধ দমন অধিদপ্তরে খবর দেয়।
মাছুম আলী বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরের সাথে কথা বলে স্থানীয় একটি বনে শকুনটিকে অবমুক্ত করা হয়েছে।
বন্য প্রাণী অধিদপ্তরের কর্মকর্তা রথীন্দ্র বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল হওয়ায় ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিয়ে অবমুক্ত করার কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, শীতকালীন সময় আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে। এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।
হামার কুড়িগ্রাম

0 Comments