![]() |
রোববার
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর
ইউনিয়নের নটান পাড়া এলাকা থেকে এসব ভারতীয় মদ
জব্দ করা হয়।
রৌমারী
বিজিবি ক্যাম্পের হাবিলদার
জোয়াহের আলী জানান, রোববার সকালে
গোপন সংবাদের ভিত্তিতে
আন্তর্জাতিক পিলার নম্বর ১০৬৪ এর পাশ থেকে আড়াই কিলোমিটার বাংলাদেশের
অভ্যন্তরে সদর ইউনিয়নের নটান
পাড়া এলাকায় অভিযান
চালানো হয়। এ সময় ১২ বোতল ভারতীয় রয়েল
গ্রিন ও ১২ বোতল ভোডকা ভারতীয় মদ
জব্দ করা হয়। তবে ভারতীয় ওইসব
মদ ফেলে রেখে পালিয়ে যায়
মাদক কারবারি। তিনি
আরও জানান, এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।

0 Comments