কুড়িগ্রামে গত দুই সপ্তাহ যাবত তীব্র শীত ও কুয়াশা বিরাজ করছে। এতে খেটে খাওয়া মানুষ ও দুস্থসহ প্রতিবন্ধী এবং বৃদ্ধরা পড়েছেন বিপাকে। আর এসব মানুষের কথা বিবেচনা করে জেলার শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় শীতার্ত অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষদের সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে জেলার জেনারেল হাসপাতালে অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের প্রত্যেককে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনসহ প্রশাসনের অন্যান্যরা। এ সময় ডিসি নুসরাত সুলতানা বলেন, এ শীতে যাতে মানুষ কষ্ট না পান সেজন্য সমগ্র জেলাব্যাপী জেলা প্রশাসনের উদ্যোগে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রেখেছি।
ইতোমধ্যেই ৯ উপজেলায় দুই সহস্রাধিখ কম্বল বিতরণ করা হয়েছে এবং এরপরও বিতরণ করা হবে।
হামার কুড়িগ্রাম

0 Comments