Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে বাড়ছে শীত, জনজীবনে স্থবিরতা

কুড়িগ্রামে ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীতের মাত্রা। এতে অনেকটেই ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে প্রকৃতি ও পথঘাট। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।
গত দুসপ্তাহ ধরে জেলার তাপমাত্রা নিম্নগামী থাকায় শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল বাতাসে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। এ পরিস্থিতি উপেক্ষা করে ঠিকই ঘর ছেড়ে কাজের সন্ধানে বের হতে হচ্ছে তাদের। এদিকে, সূর্যের দেখা মিলছে না দিনের অধিকাংশ সময়। সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে নিম্নগামী হতে থাকে তাপমাত্রা। এতে তীব্র শীত অনুভূব করছে জেলাবাসী। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বেড়ে গেছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। জেলার নদ-নদী তীরবর্তী চার শতাধিক চর ও দ্বীপচরের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষও কষ্ট পোহাচ্ছেন শীতের।। জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের দিনমজুর বাচ্চু মিয়া বলেন, ‘ঠান্ডায় খুব কষ্টে আছি। কাজও করতে পারছি না সময়মতো। গতকাল (সোমবার) থেকে ঠান্ডার কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। আবার রাতেও বিছানায় খুব কষ্ট হয়। আমরা তো গরিব; ঠিকমতো কিনতে পারি না গরমের কাপড়।’ কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘গত ১৫ দিন ধরে এ অঞ্চলের তাপমাত্রা ওঠানামা করছে ১২-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ মাসের মাঝামাঝি সময়ে এ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা আছে।’ প্রতিবেদকঃ বাদশাহ্ সৈকত, somoynews.tv

Post a Comment

0 Comments