Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রৌমারীতে ৫ কেজি গাজাঁসহ আটক ১




কুড়িগ্রামের রৌমারী উপজেলা সিএনজি স্টান্ড থেকে হাতে নাতে ৫ কেজি গাঁজাসহ জাকারিয়া ইসলাম জাকির (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। ২১ ডিসেম্বর শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার খাদ্য গুদামের সামনে সিএনজি স্টান্ড থেকে তাকে আটক করা হয়। আটকৃত মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পঠানটারী এলাকার মোঃ আসাদুল হক এর ছেলে।



রৌমারী থানা অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, একজন মাদক ব্যবসায়ী গাঁজাসহ জামালপুর যাওয়ার উদ্দেশ্যে রৌমারী সিএনজি স্টান্ডে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন হাতে নাতে আটক করে পুলিশকে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।


হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments