কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের হুচারবালা ক্লিনিক মোড় এলাকায় সেচ মটরসহ চোর আটক হয়েছে। গতরাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চোরকে আটক করে।
আটককৃত ব্যক্তির নাম আলমগীর। সে একটি সেচ মটর চুরি করে নিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে ধরা পড়ে। পরে বিজিবি আটককৃত ব্যক্তিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে মটরের মালিক হাজী মোহাম্মদ আমিনুর মাস্টার বলেন, "আমার সেচ মটরটি চুরি যাওয়ার খবর পেয়ে আমি বিজিবির সহায়তা চাই। তাদের দ্রুত পদক্ষেপের জন্য মটরটি উদ্ধার সম্ভব হয়েছে।"
চর ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় চুরি প্রতিরোধে বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেদক: মাইদুল ইসলাম মামুন
হামার কুড়িগ্রাম
%20(5).png)
0 Comments