Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ফুলবাড়ীতে আ' লীগ নেতা নুর ইসলাম শেখ গ্রেফতার

 ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় আ' লীগ নেতা নুর ইসলাম শেখ গ্রেফতার




কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় জেলা আ.লীগের সভাপতি সাবেক এমপি জাফর আলীর ভগ্নিপতি আ.লীগ নেতা নুর ইসলাম শেখ (৭১)কে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর ইসলাম শেখ ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং ওই ইউনিয়নের নওদাবশ গ্রামের মৃত ফজর উল্লাহ শেখের ছেলে।

Post a Comment

0 Comments