কুড়িগ্রামের রাজারহাটে গত রোববার ২২ ডিসেম্বর উপজেলার রিসোর্স সেন্টার রাজারহাট এ সেভ দ্য চিলড্রেন এর কারিগরি সহায়তায়, ইএসডিও র বাস্তবায়নে, এম্পোওয়ারিং চিলড্রেন থ্রু এডুকেশন, ইসিই প্রকল্পে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন মোঃ আল-ইমরান, উপজেলা নির্বাহী অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম, মোঃ শরীফ আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রাজারহাট, কুড়িগ্রাম এবং ট্রেনিং ফ্যসিলিটেটর হিসেবে ছিলেন, মোঃ আফজাল হোসেন, ইন্সট্রাকক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, রাজারহাট, কুড়িগ্রাম ও এ কে এম তাজিবর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, রাজারহাট। প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন শেখ কাসিফ মাহাবুব, টেকনিক্যাল স্পেশালিস্ট এডুকেশন, সেভ দ্য চিলড্রেন, মোঃ ইমরান হোসেন , টেকনিক্যাল স্পেশালিস্ট (মিল ), সেভ দ্য চিলড্রেন, আরও ছিলেন ই সি ই প্রকল্পের প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামাল।
উল্লেখ যে রাজারহাট উপজেলার ১২১ স্কুলের সকল শিশুদের রিমেডিয়াল প্যাকেজ বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে, উক্ত প্রশিক্ষনে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং এই চমৎকার কো-অর্ডিনেশন এর মাধ্যমে এই প্রকল্পটি তার লক্ষ ও উদ্দেশ্য অর্জনে সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদকঃ ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট
হামার কুড়িগ্রাম
.png)
0 Comments