কুড়িগ্রামের রাজিবপুরে ৩১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ
কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় রাজিবপুর থানাধীন ধুলাউরি গ্রামের সুইসগেইট এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন চেংটাপাড়া এলাকার মাদক কারবারি মোঃ হানিফ মিয়া (২৮) ও একই এলাকার মোঃ রুকুনুজ্জামান (১৯) দ্বয়কে ৩১০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦

0 Comments