রাজারহাটে জুয়া খেলার উপকরণ সহ তিন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়,শনিবার গভীর রাতে (শুক্রবার দিবাগত রাত) উপজেলার ছিনাই ইউনিয়নের খন্ডক্ষেত্র মৌজার চান্দের বাজারস্থ রফিকুল ইসলামের মুদি দোকানের সামনে বারান্দার নীচে কিছুলোক টাকার বিনিময়ে তাস দ্বারা জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ৫২টি তাস,নগদ ২৮০টাকা সহ খণ্ডক্ষেত্র গ্রামের মিলন মিয়া (৩২), একরামুল হক (২৮) এবং জামাল মিয়া (২৭) নামের তিন জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন,এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
হামার কুড়িগ্রাম
.png)
0 Comments