Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সীমান্তে দেখা মিলেছে শকুনের, দেখতে উৎসুক জনতার ভিড়

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত প্রায় প্রজাতির শকুনের দেখা মিলেছে। ভারতের হিমালয় থেকে উড়ে আসা শকুনটি দেখতে উৎসুক জনতা ভিড় করছে। পরে স্থানীয়রা শকুনটিকে নিরাপদ স্থানে নেয়।

 

আজ রোববার বিকালে উপজেলার সদর ইউনিয়নের সীমান্তঘেষা মোহরটারি এলাকায় একটি শকুন ধরা পড়ে। পরে বিশাল আকৃতির বিপন্ন শকুনটিকে নিরাপদে রাখেন স্থানীয়রা। শকুন ধরা পড়ার খবরটি মুহূর্তে জড়িয়ে পড়ে এবং এক নজর দেখতে উৎসুক জনতার ভিড় জমে। বিশেষ করে শিশু-কিশোররা বিপন্ন প্রজাতির শকুনটি দেখতে ভীড় করেন এবং অনেকেই মুঠোফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

স্থানীয় নবীউল ও মুসা মিয়া জানান, শকুনটি বিশাল আকৃতির। ধারণা করা হচ্ছে এটি ভারত থেকে এসেছে। আমরা বিষয়টি বন বিভাগকে জানিয়েছি।

শাহিনুর রহমান শাহিন বলেন, শকুনটি অসুস্থ ছিল। বন্য প্রাণী অধিদপ্তরে শকুনটিকে হস্তান্তর অথবা অবমুক্ত করা খুবই জরুরী। তিনি আরো বলেন, শীতকালীন সময়ে শকুনসহ বিভিন্ন প্রজাতির পাখির দেখা মেলে। এসব পাখিদের না ধরে অবমুক্ত করে দেওয়ার ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

ফুলবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা সেকেন্দার ইসলাম জানান, বর্তমানে ঘটনাস্থলে আছি। রংপুর থেকে একটি টিম এসে দিনাজপুরের রিসকেউ সেন্টারে বিপন্ন প্রজাতির শকুনটিকে অবমুক্ত করা হবে।

প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী


Post a Comment

0 Comments