Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রামে আসছেন জামাতের আমীর ডা. শফিকুর রহমান

বৃহস্পতিবার সন্ধ্যায় কুড়িগ্রামে আসছেন জামাতের আমীর ডা. শফিকুর রহমান  





বৃহস্পতিবার  সন্ধ্যায় কুড়িগ্রামে আসছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান । শুক্রবার সকাল ৯ টায় কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে তিনি কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন । গতকাল সন্ধ্যায় শহরের ওএফসি রেস্টুরেন্টে জেলা জামায়েতের এক সংবাদ সম্মেলনে জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন ।  এসময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হামিদ,শাহাজালাল সবুজ প্রমুখ । এসময় জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন দীর্ঘ ২১ বছর পর জামায়াতের কেন্দ্রীয় আমীর কুড়িগ্রামে কর্মী সম্মেলন উপলক্ষে আসছেন ।  এটাকুড়িগ্রাম বাসীর জন্য একটি বড় পাওয়া ।  আমরা আশা করছি কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে ২ লাখ কর্মী সমর্থকের সমাগম হবে ।এতে কুড়িগ্রামের সকল শ্রেণীর মানুষজন অত্যন্ত আনন্দিত।


প্রতিবেদক:মো:মিজানুর রহমান

Post a Comment

0 Comments