কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বকুলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হাসেম আলী (৬২) উপজেলার কিশামত শিমুলবাড়ী এলাকার স্বরে মামুদের ছেলে। তিনি নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন হাসেম আলী। বৃহস্পতিবার রাতে তিনি বকুলতলা বাজারে ঘোরাফেরা করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।
হামার কুড়িগ্রাম
%20(7).png)
0 Comments