Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে ব্রিজের নিচে মিলল ২ নবজাতকের মরদেহ

 

কুড়িগ্রামে ব্রিজের নিচে মিলল ২ নবজাতকের মরদেহ

কুড়িগ্রামে বেইলি ব্রিজের নিচ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কুড়িগ্রামে ব্রিজের নিচে ২ নবজাতকের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
কুড়িগ্রামে ব্রিজের নিচে ২ নবজাতকের মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়


মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের তালতলা বেইলি ব্রিজের নিচের খাল থেকে ওই দুই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।


জানা যায়, স্থানীয়রা গোসল করতে গিয়ে পলিথিনে মোড়ানো একটি নবজাতককে ভাসতে দেখেন। এর অদূরে শুকনো জায়গায় আরেকটি নবজাতকের মরদেহও দেখতে পান তারা।

এ খবর ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে শত শত মানুষ ব্রিজের নিচে ভিড় করেন। পরে বলদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিক আলী কচাকাটা থানায় খবর দিলে বিকালে মরদেহ দুটি উদ্ধার ও সুরতহাল করে পুলিশ।

বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের সুজন মিয়া জানান, দুপুরে খবর পেয়ে ব্রিজের নিচে এসে দেখি দুই নবজাতকের মরদেহ পানিতে ভাসছে।

ইউপি সদস্য সিদ্দিক আলী জানান, নবজাতকদের মরদেহ দেখে বয়স অনুমান করা সম্ভব হয়নি। দুটি নবজাতকই কন্যা। হয়তো দুজন যমজ। কে বা কারা ফেলে গেছে এর তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কচাকাটা থানার এসআই কার্তিক চন্দ্র রায় বলেন, ‘মরদেহ দুটির সুরতহাল শেষে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে। চেয়ারম্যান এগুলো কবরস্থ করবেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।’

Post a Comment

0 Comments