Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

বিদ্যানন্দে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

 

রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।মঙ্গলবার ২৮শে জানুয়ারি রাত ৮:০০ টায় বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা পতিত ফ্যাসিস্ট আ. লীগ সরকারের দু:শাসন দুর্নীতি খুন গুম নিয়ে আলোচনা করেন।আগামী তে বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের ঔক্যবদ্ধ থেকে কাজ করার দিক নির্দেশনা প্রদান করেন।


সমাবেশে কৃষক বান্ধন বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূমিকার কথা স্বরন করে আগামী তে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কৃষকবান্ধন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।সমাবেশে বিদ্যানন্দ ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলার কৃতি সন্তান মাহমুদুল হাসান আল মারজান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহবায়ক রিপন আহমেদ,বিশেষ বক্তা রুকুনুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা কৃষক দলের সদস্য সচিব আলমগীর হোসেন,রাজারহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম,বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।কৃষক সমাবেশের আলোচনা সভা পরিচালনা করেন বিদ্যানন্দ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম।

Post a Comment

0 Comments