কুড়িগ্রামের নতুন দিগন্ত, দারিদ্র্য থেকে উন্নতির পথে
কুড়িগ্রাম একসময় বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা হিসেবে পরিচিত ছিল। ২০১৬ সালে প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা জরিপে কুড়িগ্রাম ছিল দেশের দরিদ্রতম জেলা। তবে গত (৩০ জানুয়ারি বৃহস্পতিবার) ২০২২ সালের 'বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র' অনুসারে, কুড়িগ্রামের অবস্থান পরিবর্তিত হয়েছে। আজ কুড়িগ্রাম আর সেই তালিকার শীর্ষে নেই, বরং উন্নতির পথে একটি নজির স্থাপন করেছে।
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমান বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা মাদারীপুর, বিশেষ করে ডাসার উপজেলা, যা এখন দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা হিসেবে চিহ্নিত। অপরদিকে, ঢাকার পল্টন থানা দেশের সবচেয়ে ধনী উপজেলা হিসেবে উঠে এসেছে। বিভাগভিত্তিক দারিদ্র্যের হার পর্যালোচনা করলে দেখা যায়, বরিশাল বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি (২৬.৬ শতাংশ), যেখানে চট্টগ্রাম বিভাগে এটি সবচেয়ে কম (১৫.২ শতাংশ)।
নোয়াখালী জেলায় বর্তমানে সবচেয়ে কম দারিদ্র্য হার (৬.১ শতাংশ) দেখা যাচ্ছে, আর মাদারীপুরের দারিদ্র্য হার ৫৪.৪ শতাংশে পৌঁছেছে, যা দেশের সর্বোচ্চ।
দীর্ঘদিন ধরেই কুড়িগ্রাম ছিল দারিদ্র্যের শীর্ষে, তবে এখন সেখানে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকারি ও বেসরকারি নানা উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, কৃষি খাতের বিকাশ এবং ক্ষুদ্র ব্যবসার প্রসার কুড়িগ্রামের অর্থনৈতিক অবস্থা পরিবর্তনে ভূমিকা রেখেছে। এর ফলে কুড়িগ্রামের দারিদ্র্যের হার কমেছে, যা একটি ইতিবাচক দিক।
এভাবে যদি কুড়িগ্রামের উন্নয়ন অব্যাহত থাকে, তবে এটি দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি উদাহরণ হতে পারে। এমনকি কুড়িগ্রাম আরও সমৃদ্ধ হয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম

0 Comments