Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ফুলবাড়ীতে গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রে*প্তার





কুড়িগ্রামের ফুলবাড়ীতে আট কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 


গ্রেপ্তারকৃত কারবারিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে।


গ্রেপ্তারকৃত কারবারিরা হলেন- উপজেলার তালুকশিমুল বাড়ী এলাকার মাদক কারবারি সাহেব আলী (২১), সাইদুল ইসলাম (২২) ও জাহিদ হাসান (২০)।


পুলিশ জানায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা শিমুলবাড়ী ইউনিয়ন ফুলবাড়ী ধরলা ধরলা সেতুর পশ্চিম পাড়ে পুলিশ চেকপোস্টর সামনে তাদেরকে হাতেনাতে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। 


ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী


#হামারকুড়িগ্রাম #HKKurigram #HamarKurigram হামার কুড়িগ্রাম #Kurigram

Post a Comment

0 Comments