Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

রাজারহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

 রাজারহাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ




কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের বড় ভাই শহীদ খায়রুল কবির জুয়েলের আত্মার মাগফেরাত কামনায় অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। 



মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ফরকেরহাট হাই স্কুল মাঠে কম্বল বিতরণ করেন। উক্ত বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও শহিদ খাইরুল কবির জুয়েলের পিতা আলহাজ্ব মোঃ মনসুর আলী সরকার,উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল উপস্থিত ছিলেন।



উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন,ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং অসহায় ও হতদরিদ্র জনসাধারণের পাশে সবসময় থাকবে। সার্বিক তত্ত্বাবধানে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন,কুড়িগ্রাম জেলা শাখা।


প্রতিবেদক: সোহেল রানা


হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments