Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারিকে গ্রেফতার

 কুড়িগ্রামের রৌমারীতে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি লাল মিয়া'কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ




কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ ভোর আনুমানিক ০৫:০৫ ঘটিকায় রৌমারী থানাধীন বড়াইবাড়ী এলাকায় মাদক কারবারি মোঃ লাল মিয়া (৫০) এর নিজ বসতবাড়ি থেকে ৪১ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে। 

উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত রয়েছে।


𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦

Post a Comment

0 Comments