Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল


কুড়িগ্রামে সাম্রাজ্যবাদ বিরোধী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের আয়োজনে কুড়িগ্রাম পাবলিক লাইব্রেরি থেকে শুরু হয়ে মশাল মিছিলটি শহর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। 




জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিদওয়ান পর্ব'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দায় চঞ্চল, জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক রতন অধিকারী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সহ-সভাপতি নীরব সরকার সাম্যসহ আরও অনেকে। 



সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল বলেন, ‘আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছি কিন্তু ফ্যাসিবাদী কায়দাকে বিদায় করতে পারি নাই। গতকালকেও আন্দোলনের আহতরা শাহবাগে বিক্ষোভ করলেন, এইটা এই সরকারের জন্য লজ্জা। যারা আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করলেন, আহত হলেন তাদেরকে চিকিৎসার জন্য রাস্তায় নামতে হয়।’


ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রান্তিক বলেন, ‘যারা এই গণ-অভ্যুত্থান থেকে শিক্ষা নেন নাই, তাদেরকে ঠেকাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্রয়োজনে আরেকটি গণ-অভ্যুত্থান সংগঠিত করবে।’ 

Post a Comment

0 Comments