Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ডেভিল হান্ট: কুড়িগ্রামে আওয়ামী লীগের ৪ জন গ্রেপ্তার

 পুলিশ বলছে, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




কুড়িগ্রামে অপারেশন ডেভিল হান্টে আরও চারজন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।


বুধবার সকাল থেকে বৃস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান।


তিনি বলেন, অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট চলছে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। 







গ্রেপ্তাররা হলেন- চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও চিলমারী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য সাজেদুল ইসলাম মোল্লা (২৮), নাগেশ্বরী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সোহরাব আলী (৫২), উলিপুর সাহেবের আলগা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম (৪৪) ও রৌমারী ৫ নম্বর যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য রমজান আলী (৪৫)।



কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ক্রাইম ইন্সপেক্টর মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টার অভিযানে চারজনকে গ্রেপ্তার করে জেলার বিভিন্ন থানার পুলিশরা। বৃস্পতিবার তাদের কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠনোর আদেশ দেন।


সেনাবাহিনী এই অভিযান পরিচালনায় সহায়তা করছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Post a Comment

0 Comments