Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ফাল্গুনী

 ফাল্গুনী

মোঃ জুয়েল খান জীবন


ফাল্গুনেরি আবহাওয়াতে

শুষ্ক বায়ুর তুষ্ট টানে

মনে সুখের ঢেউ 

অশ্রু ভেজা বইছে সমীর

বিরহ ঢেউ উঠছে অধীর

 কাঁদছে যেন কেউ।


বৃক্ষ ডালে পাখির তানে

 মিলছে সুরের রেখা 

বনে বাগে মিষ্টি ঘ্রানে 

কানন দিচ্ছে দেখা।


গাছে গাছে ঝরছে পাতা

আসছে নতুন পত্র 

পবন মাঝে পুষ্প রেনু 

ভাসছে যত্রতত্র।


ঋতু তুমি অপূর্ব সাজ 

কোথা হতে পেলে?

ভাসছো কেন মা গো তুমি

 দুই নয়নের জলে?


রফিক,শফিক,বরকত,সালাম 

আরও শত ছেলে 

যাদের তরে প্রাণের ভাষা 

গেছো তা কি ভুলে?


তাদের  তরে সাজ এ ঋতুর 

মায়ের চোখে পানি 

রচিলাম তাই তাদের প্রেমে 

আমার এ ফাল্গুনী।




Post a Comment

0 Comments