চিলমারী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করায় বাবলু মিয়া নামে এক ব্যক্তিকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ইউএনও।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাকে এ কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। বাবলু মিয়া (৩৬) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার গোলজার হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকায় চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সবুজ কুমার বসাক কর্তৃক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মোবাইল কোট পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান করে বাবলু মিয়া। এসময় বাবলু মিয়াকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অপরাধে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
#চিলমারী #news #কুড়িগ্রাম #Kurigram #trending #হামারকুড়িগ্রাম #Viral #HKKurigram #HamarKurigram #Kurigramnews #কুড়িগ্রাম_এগিয়ে_গেলে_এগিয়ে_যাবে_বাংলাদেশ
0 Comments