কুড়িগ্রামের ফুলবাড়ীতে ডেভিল হান্ট অভিযানে ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ।
সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষ্য দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে ।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক এস আই আসাদুজ্জামান আসাদ জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর গ্রেপ্তারকৃত এই দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা এলাকা থেকে উপজেলার আওয়ামী লীগের সক্রিয় নেতা ও নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামের মৃত নুরবক আলীর ছেলে এবং ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ (৫৮) আটক করে
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত ৫ নম্বর মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকঃ অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী
0 Comments