Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রে*ফ*তা*র

 কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু গ্রেফতার।








কুড়িগ্রামে কলেজ ছাত্র আশিক হত্যার মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম। 


পুলিশ জানায়, আশিক হত্যার ঘটনায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুসহ দলটির ১০৪ জন নেতাকর্মীর নামে সদর থানায় হত্যা মামলা হয়েছে। মামলায় শিক্ষার্থীর ওপর হামলা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।


জানা যায়, নিহত আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের কৃষক চাঁদ মিয়ার ছেলে। উলিপুরের পাঁচপীর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন আশিক ও তার ছোট ভাই আতিকুর রহমান মিছিলে গিয়েছিলেন। পরে আশিক মাথায় আঘাত পেয়ে আহত হলে প্রথমে বাসায় আসেন। পরে আঘাতের ব্যাথায় বমি করলে ১৮ আগস্ট প্রথমে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে নেওয়া হলে ১ সেপ্টেম্বর আশিক মারা যান।


কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি সাজুকে রংপুর থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

Post a Comment

0 Comments