Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ বন্ধে ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

 শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি  হয়েছে। 




১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নাগেশ্বরী উপজেলা আরডিআরএস বাংলাদেশ ট্রেনিং সেন্টারে 

ইউনিসেফ এর অর্থায়নে  এসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়।


শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগেশ্বরী  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়,  হান্নান, আনোয়ার হোসেন।

প্রশিক্ষণ টি সঞ্চালনায় ছিলেন, এসবিসি প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার  জেমস উজ্জ্বল শিকদার ও কুড়িগ্রাম এপি'র মারিও মার্ডি -প্রোগ্রাম অফিসার।

প্রশিক্ষণে ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট  ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।


প্রতিবেদকঃ মোঃবুলবুল ইসলাম, হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments