Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামের সোনাহাট ব্রিজ দিয়ে যান চলাচল শুরু

 

প্রায় ৩৬ ঘণ্টা পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ব্রিজের ওপর দি‌য়ে যানচলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। শ‌নিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টার পর থে‌কে ব্রিজের ওপর দিয়ে যানচলাচল শুরু হয়।

 

বিষয়টি নি‌শ্চিত করেছেন কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১১টার দিকে ‌সোনাহাট বেইলি সেতুটির মাঝ বরাবর একটি পাটাতন ভেঙে যায়। এ অবস্থায় ছোট ছোট যানবাহন চলাচল করতে পারলেও দুইদিকে কয়েকশ ভা‌রী যানবাহন আটকে গিয়ে দীর্ঘ যানজট সৃ‌ষ্টি হয়। বিকল্প পথ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হ‌য় ওই পথে যাতায়াতকারীদের।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার সোনাহাট স্থলবন্দর থেকে পাথরবোঝাই একটি ট্রাক সোনাহাট সেতুর পূর্ব প্রান্তে উঠ‌লে ব্রিজের পাটাতন ভেঙে যায়।

কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, সেতু‌টি অতি পুরোনো। মূলত ওভার লোডের কারণে বার বার এরকম সমস‌্যা সৃ‌ষ্টি হয়।


তথ্যসূত্রঃ দ্য নিউজ

Post a Comment

0 Comments