Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

৭২০ পিস ইয়াবা সহ মাদক কারবারি রফিকুল'কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

 



কুড়িগ্রাম জেলার কচাকাটা থানা পুলিশের একটি চৌকস টিম গত ২০ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় কচাকাটা থানাধীন নারায়নপুর ইউনিয়নের বালারহাট গ্রামের মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম (৪৪) কে তার নিজ বসতবাড়ি থেকে ৭২০ পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করে।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ মোজাফফর হোসেন বলেন কচাকাটা থানা এলাকায় ৭২০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কচাকাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।


 কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦

Post a Comment

0 Comments