ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হানাদার বাহিনীর নির্মম, হত্যাযজ্ঞের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম সদর উপজেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আজ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হানাদার বাহিনীর নির্মম, হত্যাযজ্ঞের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম সদর উপজেলার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়,
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক খন্দকার আল ইমরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজার রহমান,মুখ্য সংগঠক আশিকুর রহমান, আর রেসালাহ রিচার্চ সেন্টারের শিক্ষক মাওলানা মুফতি শামীম আহমেদ ।
সমাবেশে বক্তারা অতিদ্রুত ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্মম হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানান ।
ইসরাইলি হানাদার বাহিনী মানবধিকার লংঘন করে ফিলিস্তিনের শিশুদের উপর নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে জাতিসংঘের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের জন্য তাদের বিচারের আওতায় আনার উদাত্ত আহ্বান জানান।
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কুড়িগ্রাম সদর উপজেলার আহ্বায়ক খন্দকার আল ইমরান বলেন "ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের এই রক্ত আর চোখে দেখতে চাই না তাই আমরা আজ চোখে কালো ব্যাজ পড়ে এই নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাই"
কুড়িগ্রাম জেলা সংগঠক আলমগীর তার বক্তৃতায় বলেন, "মুসলমানরা বীরের জাতি, তারা কখনোও হার মানে না, আমেরিকার বর্বর বাহিনী আফগানিস্তানের মুজাহিদের ভয়ে যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছেন অচিরেই ইসরাইলি বাহিনীর অবস্থাও ঠিক সেইরকম হবে ইনশাআল্লাহ"
সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান শিক্ষক আর রিসালাহ রিচার্চ সেন্টার, কুড়িগ্রাম।
0 Comments