রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশনের উদ্যোগে নওদাবস মাদ্রাসা এতিমখানা ও বৃদ্ধাশ্রমে “ইচ্ছে পূরণ ও ইফতার বিতরণ” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণের পাশাপাশি তাদের বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য এ মহতী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ: গণি মিয়া, সভাপতি, উত্তর কুমরপুর যুব উন্নয়ন সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফখরুল ইসলাম, প্রধান শিক্ষক, মেধা বিকাশ কেন্দ্র। এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. মিজানুর রহমান মিজান, চেয়ারম্যান, রশিদ মণ্ডল যুব ফাউন্ডেশন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. শেখ সাদি, মুহতামিম, নওদাবস এতিমখানা ও বৃদ্ধাশ্রম। সার্বিক সহযোগিতায় ছিলেন রশিদ মণ্ডল আদর্শ পাঠাগার, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
বক্তারা তাদের বক্তব্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে এতিম ও বৃদ্ধদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এই মহতী আয়োজনের মাধ্যমে অবহেলিত শিশু ও প্রবীণরা এক মুহূর্তের জন্য হলেও ভালোবাসা ও যত্নের স্পর্শ পেয়েছেন। উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
প্রতিবেদকঃ মাইদুল ইসলাম মামুন, হামার কুড়িগ্রাম
0 Comments