Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রাম পৌরসভার অধীন ড্রেনেজ ব্যবস্থা পৌরবাসীর মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

 

কুড়িগ্রাম পৌরসভার অধীন ড্রেনেজ ব্যবস্থা পৌরবাসীর মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

কুড়িগ্রাম পৌরসভার অধীন ড্রেনেজ ব্যবস্থা পৌরবাসীর মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

কুড়িগ্রাম পৌরসভার অধীন ড্রেনেজ ব্যবস্থা পৌরবাসীর মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

দীর্ঘদিন থেকে কুড়িগ্রাম পৌর কতৃপক্ষের ভঙ্গুর প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে কুড়িগ্রাম পৌরসভার অধীন ড্রেনেজ ব্যবস্থা পৌরবাসীর মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। ড্রেন দখলকে কেন্দ্র করেও চলছে একের পর এক প্রতিযোগিতা। দখলবাজরা কেউকেউ ড্রেনের ওপর বানিয়েছে থাকার ঘর ও পায়খানা। মশামাছির উৎপাত ও ড্রেনের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় দুর্গন্ধে ওষ্ঠাগত হয়ে পড়েছে পৌরবাসীর জীবন।

আজ বেলা ১টার দিকে কুড়িগ্রাম পৌরসভা সংলগ্ন ঘোষপাড়া এলাকার কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন দক্ষিণ অংশে রহমান ইলেকট্রনিকস এন্ড কসমেটিক্স এর প্রোপাইটার মোঃ স্বপন মিয়ার বাড়ি যাওয়া পৌরসভার রাস্তায় আকাশ মেশিনারীজের প্রোপাইটার মোঃ রনজু মিয়া জোর পূর্বক স্টীলের গেট লাগাতে গেলে ঘোষপাড়াবাসীর বাঁধার মুখে গেট লাগানো বন্ধ হয়ে যায়।

ঘোষপাড়াবাসীর অভিযোগ রনজু মিয়া পৌরসভার ড্রেন দখল করে আকাশ মেশিনারীজ নামের ব্যবসা প্রতিষ্টান করেছে। এতে জনবহুল ঘোষপাড়া এলাকার একমাত্র প্রসাব করার জায়গাটিও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, উপরন্তু পৌরসভার রাস্তায় স্টীলের গেট লাগানোর ধৃষ্টতা দেখে মানুষজন ক্ষীপ্ত হয়ে ওঠে। এসময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডতার সৃষ্টি হয়।

সরেজমিন পৌর এলাকা ঘুরে দেখে গেছে রনজু মিয়ার মতো প্রায় প্রত্যেকটি এলাকায় একই অবস্থা। গুরুতর বিষয় জানা গেছে, ড্রেন দখলকারী অনেকে ড্রেন দখল করতে গিয়ে পৌরসভার পানির লাইনও কেটে ফেলায় বেশ কিছু জায়গায় সাপ্লাইয়ের পানিতে দুর্গন্ধ পাচ্ছে বলে কেউকেউ জানিয়েছে। বিষয়টি পৌর এলাকার জন্য গুরুতর সমস্যা মনে করে ঘোষপাড়াবাসী পৌরকতৃপক্ষের সুনজর দেয়ার জোর দাবি জানিয়েছে। 

প্রতিবেদকঃ আহম্মেদুল কবির

Post a Comment

0 Comments