Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

 

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। কুড়িগ্রাম কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। 


এরপর শহীদ বেদিতে একে একে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, সদর উপজেলা পরিষদ, জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, বীরপ্রতীক আব্দুল হাই, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ প্রমুখ।


প্রতিবেদকঃ সাইফুর রহমান শামীম

Post a Comment

0 Comments