কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে দালাল রাজিউর হক সাগর আটক
অদ্য ২১ এপ্রিল ২০২৫ ইং তারিখে রাত আনুমানিক ২১০০ ঘটিকায়, কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে স্টেডিয়াম সংলগ্ন আই লাভ কুড়িগ্রাম এর এলাকা হতে, কুড়িগ্রাম অস্থায়ী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন এর নেতৃত্ব একটি টহল দল সরকারি চাকুরি দেওয়ার জন্য কয়েকজনের কাগজপত্র আদান প্রদান করার সময় মোঃ রাজিউর হক সাগরকে হাতেনাতে গ্রেপ্তার করে সেনাবাহিনী। কুড়িগ্রাম আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, রাজিউর হক সাগর, দুই ব্যাক্তির কাছ থেকে সরকারি চাকুরি দেওয়ার নাম করে প্রায় ২৮ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আটক ব্যাক্তিকে আইনগত প্রক্রিয়ার জন্য কুড়িগ্রাম সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

0 Comments