Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে ভারতীয় মাদকসহ এক কারবারি আটক

 



কুড়িগ্রামে বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় মাদক স্কাফসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় ৯৪ বোতল  ভারতীয় মাদক স্কাফ সহ রিয়াজুল হক বাঁধন (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত দেড়টায় জেলার ফুলবাড়ী উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে। 

এসময়  ওই মাদককাবারিকে আটক করা হয়। এসময় তার বড় ভাই বিদ্যুৎ মিয়া পালিয়ে যায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদকঃমোবাশ্বের নেছারী

হামার কুড়িগ্রাম

Post a Comment

0 Comments