Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

সিএনবি প্রকল্পের উদ্দোগে কচাকাটায় দিনব্যাপী ক্যাম্পেইন

 কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর কচাকাটা ইউনিয়নে বাল্যবিবাহের ঝুঁকি, জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহের প্রভাব কমানোর লক্ষে বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। 



রবিবার (২৭ এপ্রিল) কচাকাটা ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় নায়কেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কচাকাটা  ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মোঃআতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ সাহাদত হোসেন মন্ডল চেয়ারম্যান ১৫নং কচাকাটা  ইউনিয়ন পরিষদ।


 বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মোঃতুহিন প্রধান সভাপতি উপজেলা ইয়ুথ প্লাটফ্রম নাগেশ্বরী ও সিএনবি প্রজেক্ট  ইউনিয়ন ফিল্ড ফ্যাসিলিটেটর মৌসুমী রায় প্রমূখ বক্তব্য রাখেন।


ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃমন্তাজুল ইসলামের পরিচালনায় দিন ব্যাপী এ আয়োজনে  ছেলে-মেয়েদের তিনটি খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরষ্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments