কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট মৌজার মুন্সি পাড়া গ্রামে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারের মাঝে জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলার পক্ষ থেকে সার্বিক খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার ২৫এপ্রিল সকাল ১০ঘটিকায় রাজারহাট উপজেলা আমীর ও সাবেক সফল ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা কফিল উদ্দিন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে উপস্থিত হয়ে এ সহায়তা প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ছিনাই ইউনিয়ন সভাপতি মাওলানা কে.এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, সেক্রেটারি ফারুক হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট উপজেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, জামায়াত নেতা মজনু মিয়া, হারুনুর রশীদ, আমিনুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ সহ উক্ত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগুনে পুড়ে যাওয়ার ঘটনা জানিয়ে ষাটোর্ধ আমজাদ আলী বলেন, গত মঙ্গলবার ২২এপ্রিল রাত আনুমানিক তিনটার দিকে তাদের গোয়াল ঘরে দেওয়া কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। এখান থেকে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে পাশাপাশি অবস্থান করা তার ছেলে সিরাজুল ও শফিকুলের আরও দুটি ঘরে আগুন লেগে যায়। এতে করে গোয়াল ঘরে থাকা একটা গরু তিনটি ছাগল, ২৫ জোড়া কবুতর সহ বেশকিছু হাঁসমুরগি পুড়ে মারা যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করলে তারা গাড়ি নিয়ে ঘটনা স্থলে প্রবেশের রাস্তা না পাওয়ায় পরিদর্শন করে ফিরে যান। আগুন নেভাতে গিয়ে আমজাদ আলীর মাথা ঘাড় ও পিঠ তার ছেলে শফিকুলের ঘাড়ে আগুনের ফুলকি ছিটকে পড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে। ক্ষতিগ্রস্ত আমজাদ আলী বলেন আসন্ন কোরবানির ঈদে বিক্রির উদ্দেশ্যে একটা গরু তারা পালন করেছিলেন সেটি পুড়ে মারা যাওয়ায় তাদের পরিবার অনেক ক্ষতির সম্মুখীন। সব মিলে তাদের প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তারা।
0 Comments