Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

 



মোবাশ্বের নেছারী, হামার কুড়িগ্রাম


কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে নিখোঁজের দুই ঘন্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিহত ওই যুবকের নাম লিটন মিয়া (২৯)। সে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে চিলমারী উপজেলা সদর ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রমনা ব্যাপারী পাড়া এলাকার সুন্দর আলী ও তার ছেলে লিটন মিয়া প্রতিদিনের ন্যায় আজ ভোরে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ১১ টার সময় ছেলে লিটন মিয়া নৌকার সামন ভাগে দাঁড়িয়ে জাল টানার সময় পড়ে যায়। ব্রহ্মপুত্র নদের স্রোতের সে আর উপরে ভেসে না উঠলে সুন্দর আলী আশে পাশের জেলেদের ডাকতে থাকেন।

জেলেরা এসে জাল টানাসহ বিভিন্ন কৌশল ব্যবহার করে উদ্ধারের চেষ্টা চালিয়ে যান। নিখোঁজের দুই ঘন্টা পর দুপুর ২টার দিকে তারা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করে।

রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের মত আজকে সকালে লিটন মিয়া ও তার বাবা মাছ ধরতে যায়। জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে লিটন নিখোঁজের দুই ঘন্টা পর স্থানীয় জেলেরা তার লাশ উদ্ধার করেছে।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ন চন্দ্র বলেন, ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সম্পর্কে কেউ ফায়ার সার্ভিসকে অবগত করেনি। 

চিলমারী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে একজন যুবক জালের জরিয়ে নিখোঁজ হয়। পরে অন্যান্য জেলে ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।



Post a Comment

0 Comments