Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

জুয়াড়ি'দের পক্ষে অবস্থান নিলো ছাত্রদল নেতা, ওসিকে হুমকি

 জুয়াড়ি'দের পক্ষে অবস্থান নিলো ছাত্রদল নেতা, ওসিকে হুমকি

ফোনে জুয়াড়িদের রাজনৈতিক পরিচয় শুনে গ্রেপ্তার করা উচিত ছিলো বলে জানায় মারজান



রাজারহাটে কেন্দ্রীয় ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে জিডি করেছেন ওসি তছলিম উদ্দিন। মোবাইল ফোনে ওসিকে হুমকি ও গালমন্দ করায় তিনি জিডি করেন বলে জানান।

অভিযোগে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি মাঝেরচর গ্রামে গত ৩ এপ্রিল রাতে জুয়ার আসর বসে।




এলাকাবাসীর অভিযোগের সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তিনটি মোটরসাইকেলসহ এক জন জুয়াড়িকে গ্রেফতার করে। এ সময় অন্যরা পালিয়ে যায়। পরদিন সোমবার সকালে ঐ জুয়াড়ির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে কোর্টে চালান করে পুলিশ। ৫ এপ্রিল রাতে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিনের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে অজানা নাম্বার থেকে একটি ফোন কল আসে এবং আসামির বিরুদ্ধে মামলা না দিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল বলে শাসায়। কথপোকথনের এক পর্যায়ে ঐ ব্যক্তি ওসিকে হুমকি প্রদান করেন

এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ফোনকারীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আল মারজান নামে পরিচয় দেন।

খোঁজ নিয়ে জানা যায়, মারজানের বাড়ি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে এবং তিনি বর্তমান কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে মাহমুদুল আল মারজান বলেন,

'এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য-উপাত্ত জানার জন্য ওসির সঙ্গে ফোনে কথা বলার সময় ওসি সাহেব বিরক্ত হয়ে বলেন, আপনি এসব বিষয়ে জানার কে? এনিয়ে সামান্য উত্তপ্ত কথা বার্তা হয়েছে। জুয়াড়ির পক্ষে সুপারিশ ও গালমন্দের অভিযোগ ভিত্তিহীন।'

রাজারহাট থানার অফিসার ইনচার্জ তসলিম উদ্দিন জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, 'এঘটনায় রবিবার রাতে আমি রাজারহাট থানায় মারজানের বিরুদ্ধে একটি জিডি করেছি এবং বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।'

Post a Comment

0 Comments