Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

০৭ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

 


কুড়িগ্রামের ০৭ কেজি গাঁজা সহ ০২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য-১৮ এপ্রিল ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৬.৪০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হতে ০৭ কেজি গাজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারি মোঃ মাইদুল ইসলাম (৩৮),পিতা- মৃত আব্দুস ছামাদ, গ্রামঃ গোপালপুর বোর্ডেরহাট ও মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম-দক্ষিণ রামখানা,উভয়থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রামদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে।


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন নাগেশ্বরী থানা এলাকায় ৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐫𝐢𝐠𝐫𝐚𝐦

Post a Comment

0 Comments