কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর বাজারে জামায়াতের নতুন কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল বেলা থেকে শুরু করে বিকেল পর্যন্ত নতুন কর্মী সংগ্রহে সবাই ব্যস্ত থাকে। পরে আসরের নামাজ আদায় করে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সকল কর্মী ও সদস্য এবং এলাকার লোকজন নিয়ে ইসলামীক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক এমোঃ আনোয়ারুল ইসলাম। মাওলানা মোঃ এনামুল হক সাহেব। আমির, বাংলাদেশ জামাতে ইসলামী কচাকাটা শাখা কুড়িগ্রাম। মোঃ আব্দুল বাতেন বিএসসি। সাধারণ সম্পাদক কচাকাটা শাখা কুড়িগ্রাম। মোঃ নজরুল ইসলাম। সভাপতি, কচাকাটা ইউনিয়ন। মাওলানা মোঃ আব্দুল মজিদ। সেক্রেটারি কচাকাটা ইউনিয়ন। মাওলানা মোঃ আব্দুল মান্নান সাহেব। বাইতুল মাল কচাকাটা ইউনিয়ন। মাওলানা মোঃ ইউসুফ আলী। বটতলা ইউনিট সভাপতি, কচাকাটা।
তারা বক্তব্যে বলেন, আমারা নতুন বাংলাদেশ গড়তে চাই। জামায়াতের প্রতি মানুষের যে ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তা দাওয়াত ও জনসেবার মাধ্যমে জনগণের আশা- আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, জামায়াত সৌহার্দ্য- সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে চায় ৷ এবং সামনের দিনগুলোতে পরিবর্তনের উপযোগী নেতৃত্ব গঠন এবং কর্মী তৈরির উপরে গুরুত্বারোপ করে।
প্রতিবেদকঃমোঃ সফিকুল ইসলাম
0 Comments