কুড়িগ্রামে জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। রোববার (২০ এপ্রিল) রাত ৮টায় জেলার রৌমারী উপজেলার নটানপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা রৌমারী সরকারি কলেজ মাঠ সমাবেত হয়। এ সময় সাধারণ ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।
এরপর গত বছরের ২৭ ডিসেম্বর রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন ইসরাফিল হক নামের এক যুবক। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, হামলার ঘটনায় আটক আসামিকে আজ সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
প্রতিবেদকঃ মোবাশ্বের নেছারী
0 Comments