সম্প্রতি জুলাই আন্দোলনের আব্দুল্লাহ আল মামুন নামের উলিপুরের এক কর্মীকে শিবির ট্যাগ নিয়ে মারার নির্দেশনা দেওয়ার কল রেকর্ড ফাঁস হয় কুড়িগ্রামের সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান বৈষম্যবিরোধী নেতা শোয়াইব সরদার সুপ্তের।
বিষয়টি নিয়ে যেন সমালোচনার ঝড় থামছেই না। তার মধ্যেই আবার নতুন করে "কল রেকর্ড কে চাপা দিতে" নির্দোষ ব্যক্তির থেকে দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জোরপূর্বক ভিডিও নেওয়ার ওর অভিযোগ উঠেছে শোযাইব সরদার সুপ্তের বিরুদ্ধে।
আজ বুধবার বিকেলে ফেসবুকে সৌমিক হাসান নামে উলিপুরের এক কিশোর পোস্ট দিয়ে জানিয়েছেন, তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং পরিকল্পিতভাবে একটি ভিডিও রেকর্ড করানো হয়।
তিনি লেখেন "সোয়াইব সরদার সুপ্ত" ও তার সহযোগীরা আমাকে বাজার থেকে তুলে নিয়ে গিয়ে পাঠানপাড়া সিনেমা হলের সামনে একটি মিথ্যা ভিডিও রেকর্ড করায়, যা স্বেচ্ছায় নয়, জোরপূর্বক করানো হয়েছে।”
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়—শুধু হামলাই নয়, হামলার দায় নির্দোষদের ওপর চাপিয়ে দেওয়ার জন্য সাজানো ভিডিও তৈরি করাও ছিল পূর্বপরিকল্পনার অংশ। এতে করে পুরো ঘটনার মোড় ঘুরে গেছে।
সারাদিনের চাঞ্চল্যকর এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা।
এদিকে কল রেকর্ড ফাঁস হওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন উলিপুরের জুলাই আন্দোলনের অন্যতম কর্মী আব্দুল্লাহ আল মামুন।
0 Comments