Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উলিপুরের হাতিয়ায় ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে গুচ্ছগ্রামবাসীর জন্য ভেলা চালু, সেতুর দাবি স্থানীয়দের

 


কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে গুচ্ছগ্রামের প্রায় ৩০০ পরিবারের যাতায়াতের সুবিধার্থে একটি ভেলা চালু করা হয়েছে।

এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রধান উদ্যোক্তা ছিলেন উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ২৭ কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
ভেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উন্নয়ন ফোরামের কো-অর্ডিনেটর ও ছাত্রনেতা শফিকুল ইসলাম, হাতিয়া ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম এবং ওয়ার্ড সেক্রেটারি সিদ্দিকুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম বলেন,“উলিপুরের সার্বিক উন্নয়নে ব্যারিস্টার সালেহী সর্বদাই জনগণের পাশে থাকবেন।”

এ সময় স্থানীয় বাসিন্দারা দাবি জানান, ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে বাবুর চরসহ আশেপাশের কয়েক হাজার মানুষ নিয়মিত যাতায়াতে সুবিধা পাবেন।

এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি ও কৃতজ্ঞতার সঞ্চার করেছে।



Post a Comment

0 Comments