Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

উলিপুরে ব্যারিস্টার সালেহীর গণসংযোগে প্রাণচাঞ্চল্য

 কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী মঙ্গলবার উলিপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দিনভর গণসংযোগ করেন।



গণসংযোগকালে তিনি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা, চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে জানতে চান। এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।



ব্যারিস্টার সালেহী বলেন, "রাজনীতির মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। আমি এই এলাকার তরুণদের কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, আধুনিক চিকিৎসা সুবিধা এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চাই। জনগণ আমাকে সুযোগ দিলে, উলিপুরকে একটি মডেল আসনে পরিণত করবো।"

তার এই গণসংযোগে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পথচারী থেকে শুরু করে দোকানদার, রিকশাচালক থেকে শিক্ষার্থী—সব শ্রেণিপেশার মানুষই ব্যারিস্টার সালেহীর সঙ্গে কথা বলেন এবং নানা সমস্যা ও উন্নয়ন ভাবনার কথা জানান।

স্থানীয় এক বাসিন্দা বলেন, "এলাকায় অনেকেই এসেছেন, কথা বলেছেন, কিন্তু এমন করে মন দিয়ে সাধারণ মানুষের কথা শুনতে খুব কম রাজনীতিবিদকেই দেখা যায়। সালেহী সাহেব আশার আলো হয়ে এসেছেন।"

গণসংযোগ শেষে ওয়ার্ডের বিভিন্ন স্থানে ক্ষুদ্র মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়, যেখানে তিনি জনগণকে নির্বাচনে অংশগ্রহণ ও সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

Post a Comment

0 Comments