Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে মাইলস্টোন স্কুলের নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল




নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | ২২ জুলাই, ২০২৫


রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রবিবার অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) জনাব মো. আবু তালেব সরকার। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।


দোয়া মাহফিলে নিহতদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments