Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামে কুড়িগ্রাম এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর আহত, দায় সড়ক ও জনপদ বিভাগের

 


স্টাফ রিপোর্টার | কুড়িগ্রাম | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


কুড়িগ্রামের রাজারহাটগামী কুড়িগ্রাম এক্সপ্রেসে ভ্রমণকালে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। শুক্রবার সকালে কুড়িগ্রাম-রাজারহাট রেলসেকশনের দিনোবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে আহত ব্যক্তি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা গামী কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রাকালে ওই ব্যক্তি ট্রেনের দরজায় দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও করছিলেন। হঠাৎ মাথা ট্রেনের বাইরে বের করার মুহূর্তে রেললাইনের পাশেই সড়ক ও জনপদ (সওজ) বিভাগের লাগানো একটি রোড সাইনবোর্ডে আঘাত পেয়ে তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।


এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, রেললাইনের একেবারে ঘেঁষে লাগানো ওই সাইনবোর্ডের বিষয়ে আগেও কয়েকবার সড়ক ও জনপদ বিভাগকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আজকের ঘটনার দায়ভার তাদেরই নিতে হবে বলে তারা দাবি করেন।


আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তিনি বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


এ বিষয়ে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments