Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

কুড়িগ্রামের রৌমারীতে এস্কেভেটর মালিককে এক বছরের জেল ও লাখ টাকা জ*রি*মা*না

 

রৌমারী প্রতিনিধি


রৌমারীর বিভিন্ন নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এস্কেভেটর মালিককে ১ বছরের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল দেয়া হয়েছে।


আজ বুধবার (২৩ জুলাই) বেলা ৩টায় রৌমারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্র্রেট উজ্জল কুমার হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ১ জনকে কারাদন্ড দেন। আটককৃত মিজানুর রহমান রাজিবপুর উপজেলার পশ্চিম কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের ২২ পাড়া ব্রহ্মপুত্র সংলগ্ন হলহলিয়া নদীর এলাকায় মিজানুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে অবৈধ এস্কেভেটর দিয়ে বালু উত্তোলনে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল।

Post a Comment

0 Comments