Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ব্লাড ব্যাংক কুড়িগ্রামের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

।মনের ভয়কে দূর করি, স্বেচ্ছায় রক্তদান করি এই স্লোগানকে বুকে ধারণ করে'ব্লাড ব্যাংক কুড়িগ্রাম' গড়ে উঠার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৪জুলাই) দুপুরে উপজেলার রাজারহাট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, খেলাধুলা, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ব্লাড ব্যাংক কুড়িগ্রাম।



কুড়িগ্রাম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুড়িগ্রাম জেলার জ্যেষ্ঠ সাংবাদিক শফি খান,দৈনিক কালের কন্ঠ উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহল্লাদ মন্ডল সৈকত, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সমন্বয়ক খন্দকার আরিফুল ইসলাম,ব্লাড ব্যাংক কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা মকবুল হোসেন,রাজারহাট স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক তাপস রায়সহ অন্যান্যরা।

প্রতিবেদকঃ এনামুল হক সরকার রাজারহাট,কুড়িগ্রাম

Post a Comment

0 Comments