এনামুল হক সরকার, বিশেষ প্রতিনিধি, রাজারহাট
দুই হাজার চব্বিশ সনের গণঅভ্যুত্থানে আহতদের মাঝে উপজেলা প্রশাসন উপহার সামগ্রী ও চারাগাছ প্রদান করেন।বুধবার রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় 'জুলাই শহিদ দিবস' দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবনের দেয়ালে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগ ও নির্যাতনে নিহতের বিভিন্ন গ্রাফিতি অঙ্কনসহ শোক পালন ও আলোচনা সভা হয়েছে।
১৬জুলাই সকালে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান এঁর সভাপতিত্বে 'চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ' নিয়ে বক্তব্য প্রধান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কফিলউদ্দিন,উপজেলা যুবদলের আহবায়ক ও প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুস,রাজারহাট প্রেসক্লাব সাধারন সম্পাদক আসাদুজ্জামান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা যুগ্ম আহবায়ক হাসান জিহাদি,জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)রাজারহাট উপজেলার যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম রাশেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহবায়ক তোফায়েল আহমেদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম,আলমিজান মাহিনসহ আরও অনেকে।আলোচনা শেষে নিহত শহীদের রুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত হয়।অপরদিকে গোপালগঞ্জে এনসিপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমাবেশে হামলার প্রতিবাদে রাজারহাটে রাত নয়টায় এনসিপি'র বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।
0 Comments